Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

দাদার রহস্য মৃত্যু,গ্রেফতার ভাই

দাদার রহস্য মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হল ভাই।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খেজুরি ২ ব্লকের গোপীচক এলাকায়। সূত্রের খবর গত ২২ নভেম্বর সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে গোপীচক আদামপুর মোড়ে সুব্রত গিরি (৩২) কে চৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার প্রাতঃভ্রমণকারীরা। খবর জানাজানি হতেই পরিবারের লোকেরা এবং স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে শিল্যাবেড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকগণ অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকেরা শিল্যাবেড়িয়া গ্রামীণ হাসপাতাল থেকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উড়িষ্যার কটকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সূত্রের খবর ৩০ নভেম্বর তার মৃত্যু হয়। পরিবারের লোকেরা সেই দিনই এই মৃত্যুকে খুনের অভিযোগ তুলে তালপার্টিঘাট উপকূলীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে ২১ জানুয়ারি তার ভাই মান্তু গিরি কে গ্রেপ্তার করে। ধৃতকে ২২ জানুয়ারি কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজত এর নির্দেশ দেন। পুলিশ মান্তুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করে। পুনঃরায় তাকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। অসমর্থিত সূত্রের খবর মৃত্যুর রহস্যের একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে। এই বিষয়ে এলাকার মানুষ তেমন কিছু বলতে চায়নি। তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা যায়নি।এই রহস্য মৃত্যুর পেছনে আর কারা যুক্ত আছে পুলিশ তদন্ত করে দেখছে। এলাকায় জোর গুঞ্জন এই মৃত্যু রহস্যের পেছনে পরকীয়া অথবা সম্পত্তি বিবাদ লুকিয়ে থাকতে পারে বলে অনুমান এলাকাবাসীর।

Related News

Also Read