Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

দীঘা ও শংকরপুর পরিদর্শন করলেন মন্ত্রী পুরুষোত্তম রূপালা।

পশ্চিমবঙ্গ সফরে এসে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ও শংকরপুর এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী পুরুষোত্তম রূপালা। পাশাপাশি তিনি মৎস্যজীবীদের সঙ্গে মিলিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বুধবার সকালে দীঘা মোহনার দীঘা ফিসারমেন এন্ড ফিসট্রেডাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করেন। মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় তিন মাস ব্যান পিরিয়ডে ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য একটি রিলিফের ব্যবস্থা করার।এছাড়াও মৎস্যজীবীদের ভর্তুকি মূল্যে ডিজেল দেওয়ার দাবি জানানো হয়। সমুদ্রের নব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং সহ একাধিক দাবি তুলে ধরা হয়।মন্ত্রী পুরুষোত্তম রুপালা জানিয়েছেন বিষয়গুলি বিবেচনা করবেন।

তিনি খোঁজ খবর নেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি এই এলাকায় লাগু হয়েছে কিনা। এই বিষয়ে সংগঠনের সভাপতি প্রণব কর জানিয়েছেন মন্ত্রীর সামনে একাধিক দাবি মৎস্যজীবীদের স্বার্থে তুলে ধরা হয়েছে। তিনি দাবি গুলি পূরণের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পরে তিনি শংকরপুর মৎস্য বন্দর পরিদর্শনে যান। সেখানেও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন। তাদের অসুবিধা কথা শোনেন বলে জানা গেছে। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক তথা বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস, রাজ্য কমিটি সদস্য তপন কুমার মাইতি সহ একাধিক নেতৃত্ব। সব শেষে তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন।

Related News

Also Read