Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

এসএসসির দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারি সমান দোষী: সায়ন ব্যানার্জী।

এসএসসির দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত সমান দোষী রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিও।নিজের নির্বাচনী প্রচারে বেরিয়ে এই দাবি করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী।

এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের রায়ে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন।এই রায়কে ঘিরে শাসক-বিরোধী চাপানউতর শুরু হয়েছে।প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তমলুকের বাম প্রার্থী

তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী বলেন এস এসসির দুর্নীতির দায় এড়াতে পারেন না রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।কারন মন্ত্রীসভার নির্দেশে যে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি তৈরী করে নিয়োগ হয়েছিল, সেই কমিটিকে অবৈধ ঘোষনা করেছে কলকাতা হাইকোর্ট। সেই সময়ে মন্ত্রীসভার পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারি।তাই এর দায় এড়িয়ে যেতে পারেন না শুভেন্দু।

Related News

Also Read