Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

দুর্নীতি দমন শাখা গ্রেফতার করলো এক কনস্টেবলকে।

প্রদীপ কুমার সিংহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকার বাসিন্দা, মনোজিৎ বাগিস পশ্চিমবাংলা পুলিশ দপ্তরে কনস্টেবল ছিলেন। সেই মনোজিৎ বাগিশকে হিসাব বহির্ভুত আয়ের জন্য গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

মনোজিৎ বাগিশের বাড়ি আশেপাশে বাসিন্দারা শুনে হতবাক হয়ে যান তারা জানান মনোজিৎ বহু বছর ধরে পুলিশের চাকরি করছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন মনোজিৎ বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতেন। বাবা-মা মারা যাওয়ার পর বাবার দোতলা বাড়ির তার পৈতৃক সম্পত্তিতে বসবাস করে। ২০১৫ সালে তিনি বিবাহ করেন। দুটি পুত্র সন্তান আছে।

তবে কয়েক বছরের মধ্যে ওই বাড়ি ঝাঁ চকচকে প্রাসাদের মতো তিন তলা করেন। পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক ভালো ছিলেন। করোনা কালীন অবস্থায় বেশ কিছু মানুষকে সাহায্য করেছিলেন। তবে আর কিছু মানুষ বলেন তার চার চাকার গাড়ি আছে শুনেছেন কয়েকটি ফ্লাট বাড়ি ও আছে। এখন দত্তপাড়া এই বাড়িতে তার স্ত্রী ও দুই পুত্র সন্তানকে নিয়ে থাকতেন।

দুর্নীতি দমন শাখা মনোজিৎ বাবুকে বীরভূম জেলা রামপুর হাট থানা থেকে গ্রেফতার করেছে। তাকে আজকের নগর দায়রা আদালতে তোলে মহামান্য আদালতের বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন মনোজিৎ বাবুকে।

Related News

Also Read