ইন্দ্রজিৎ আইচ :- ২১ জুন যোগ দিবস উপলক্ষে মার্বেল প্যালেস ভবনে (মেনকা সিনেমার পাশে), ‘ইশরে’ ( ISHRAE – Indian Society of Heating Refrigerating and Airconditioning Engineers ) একটি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ‘যোগমন্ত্র’। ঐদিন আন্তর্জাতিক যোগা দিবসের পালন অনুষ্ঠান হয়।
‘যোগমন্ত্র’ শব্দটির মধ্যে যেন পবিত্র মন্ত্র উচ্চারণের ধ্বনি অনুরণিত হয়।
‘যোগমন্ত্র’ প্রতিষ্ঠানটির জন্ম, ২০০৯ সালে। প্রতিষ্ঠাত্রী বিপাশা ভট্টাচার্য।তিনি তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য সুদৃঢ় হাত ধরেছেন, পেয়েছেন গুরুর অকৃত্রিম স্নেহ। ফলস্বরূপ ‘যোগমন্ত্র’-র পথচলা হয়ে উঠেছে সুগম।
সে সময় স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে যোগা ট্রেনিং সম্বন্ধে বিশেষ ধ্যানধারণা ছিল না। সেটু তুলে ধরার জন্যই ‘যোগমন্ত্র’ সৃষ্টির পরিকল্পনা। ফলে সব বয়সরেহ মানুষ অল্পবিস্তর উপকৃত হয়েছেন। প্রত্যেক মানুষের সুস্থ জীবন যাপনের জন্য, শরীর সুস্থ রাখার জনয এই যোগা ট্রেনিং খুবই কার্যকরী। এইদিন ‘ইশরে’ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে ‘যোগমন্ত্র’-র সহযোগিতায় ‘ওয়েলনেস ইভেন্ট’ পালন করল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ‘ইশরে’-র প্রেসিডেন্ট এমেরিটাস ( President Emeritus ) শ্রীমনোজ চক্রবর্তী মহাশয় এবং ‘ইশরে’-র বিভিন্ন সদস্যবৃন্দ।
‘যোগমন্ত্র’-র তরফ থেকে তাদের কর্ণধার বিপাশা ভট্টাচার্য এবং তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাসনের উপকারিতা সম্বন্ধে তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তাঁরা বিভিন্ন যোগা-র যেমন ফেসযোগা ( Face Yoga ) , পাওয়ারযোগা ( Power Yoga ) , যোগা ফর ওয়েট লস ( Yoga for Weight Loss ) , যোগা ফর হেল্থ ইস্যুস ( Yoga for Health issues ) , সর্বোপরি মেডিটিশনের ( Meditation ) বিভিন্ন উপকারিতা সম্বন্ধে ব্যাখ্যা ও ডেমনেস্ট্রেশন দেন। ডেমনেস্ট্রেশনে সহযোগিতা করেন মৌমিতা মজুমদার, অভিজিৎ ঘোষ ও রুমা ব্যানার্জি। ডায়াটেশিয়ান হিসেবে ছিলেন ময়ূরী রায়।
‘যোগমন্ত্র’-র তরফ থেকে রীনা ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।
‘যোগমন্ত্র’-র তরফ থেকে মনোজ চক্রবর্তী এবং শঙ্খ ভট্টাচার্য কে সম্মাননা জ্ঞাপন করা হয়।
‘ইশরে’-র তরফ থেকে ‘যোগমন্ত্র’-র কর্ণধার বিপাশা ভট্টাচার্য এবং তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য মহাশয়কে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন, ‘ইশরে’-র কলকাতা চ্যাপ্টারের সভাপতি শঙ্খ ভট্টাচার্য ।






