Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। “দা নেস্ট ” এ হতে চলেছে কাবাব ফেস্টিভ্যাল ।।

ইন্দ্রজিৎ আইচ:-কাবাব নাম টা শুনলেই জিভে জল চলে আসে। আর সেই কাবাব যদি নানা ধরণের হয় তাহলে তো কথাই নেই।

সামনেই শারদ উৎসব। আবার মহালয়া। দেবী পক্ষের শুরু। এই সব মাথায় রেখেই রাজারহাট নিউ টাউন এর ইকো হাবের ” দা নেস্ট ” রেস্টুরেন্টে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর এই তিনদিন ধরে হতে চলেছে কাবাব ফেস্টিভ্যাল।



এক সাংবাদিক সম্মেলনে এই রেস্টুরেন্টে এর প্রধান কুকঅঞ্জন সাহা জানালেন আমাদের এই তিন দিনের কাবাব ফেস্টিভ্যাল এ ১৪ রকমের কাবাব থাকবে।

থাকবে মাছ, মুরগি, আলু থেকে পনির, চিংড়ি সহ নানান পদের কাবাব। যেগুলোর দাম পার প্লেট ২৫৫ থেকে ৬৫৫ টাকা দামের।

সব মিলিয়ে সকাল থেকে রাত এই তিনদিন ধরে জমে উঠবে দা নেস্ট রেস্টুরেন্টে কাবাব উৎসব।

Related News

Also Read