Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী।

প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সোহেল ওরফে প্রেম চোপড়া।

বারুইপুর জেলা পুলিশের বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বারইপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করে বলেন বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন। এলাকায় সন্ত্রাস করার জন্যই সে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলেই পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে।

এর আগেও একাধিক অভিযোগ জেলার বিভিন্ন থানায় রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় এই ঘটনায় আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Related News

Also Read