Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন জয়ী বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে রবিবার প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গত ২১ জানুয়ারি  নির্বাচন ছিল। পরবর্তী সময়ে ২৫ মে ভোট করার উদ্যোগ নিলেও প্রশাসন  প্রয়োজনীয় পুলিশ দিতে না পারার জন্য পিছিয়ে ২৩ জুন  হয়। মোট ভোটার সংখ্যা ৬৬০, আসন সংখ্যা ১২টি।

জানা গেছে বিজেপির পক্ষ থেকে ১২টি আসনেই নোমিনেশন করা হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে ১০ টি আসনে এবং বামেদের পক্ষ থেকে ৩ টি আসনে নোমিনেশন করা হয়েছিলো।এদিন নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ১২টি আসনের মধ্যে বিজেপি পায় ১১ টা এবং তৃণমূল  ১ টি আসনে জয়ী হয়েছে। জয়ের পর বিজেপির কর্মী সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে।

Related News

Also Read