Select Language

[gtranslate]
১৭ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১লা জুলাই, ২০২৬ )

।। পঞ্চায়েত নির্বাচনের আগে এগরায় তৃণমূলের নতুন কার্যালয় ।।

লক্ষ্য পঞ্চায়েত ভোট। সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া রাজ্যের শাসক দল ।২৩শের পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চায় তৃণমূল।

বিরোধীকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক দল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১নং ব্লকের মির্জাপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দ্ধারোদঘাটন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এলাকায় স্থানীয় নেতৃত্বদের জনসংযোগ করতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। মানুষ উন্নয়নের পাশে রয়েছে এমনটাই তিনি আশাবাদী।



উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক,এগরা ১নং পঞ্চায়েত সমিতি সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক সভাপতি বিজন বিহারী সাউ, ব্লকের কর্মধক্ষ্য আফতার খান, জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশাল, আর বি সি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্র নাথ মাইতি, অশোক দাস, আমির খান, আমেদ খান, রোউপ হোসেন, প্রমূখ।

এদিনের সভায় কয়েকশো তৃনমূল কর্মী সমর্থকরা হাজির ছিলেন।

Related News

Also Read