Select Language

[gtranslate]
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৭ই মে, ২০২৬ )

ডা: ওসিয়ার রহমান মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত কল‍্যাণচক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ডা: ওসিয়ার রহমান মেমোরিয়াল একাডেমীর মঙ্গলবার ৬তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং বিদ‍্যালয়ের জন্ম জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হল।

অনুষ্ঠানে জাতীয় পতাকা ও বিদ‍্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কল‍্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদেবব্রত হোতা। স্কুলের পতাকা উত্তোলন করেন বিদ‍্যালয়ের শুভাকাঙ্ক্ষী জনাব আব্দুল মান্নান। তারপরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

এদিন জাতীয় খেলা দিবস উপলক্ষে ধ‍্যানচাঁদের ছবিতে মাল‍্যদান, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে ওনার আত্মার শান্তি কামনায় ওনার ছবিতে মাল‍্যদান করা হয়। তারপর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার পর বিভিন্ন খেলাধুলোর প্রতিযোগিতা শুরু হয়।

সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলোয় অংশ গ্রহণ করে।বেলা দুটোর পর থেকে অতিথিবৃন্দ উপস্থিত হতে থাকেন। গৌরবময় উপস্থিতির মধ্যে অন্যতম ছিলেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।নন্দকুমার থানার ওসি মনোজকুমার ঝাঁ,মহিষাদল পশ্চিম সার্কেলের এসআই বিকাশ পাত্র , আবিদার মল্লিক, হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ মাতিন প্রমুখ।

উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলাধুলোর প্রাইজ তুলে দেন অতিথিরা।প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে প্রাইজ তুলে দেওয়া হয়।

বেস্ট স্টুডেন্ট অফ দ্যা ইয়ার প্রাইজ দেওয়া হয় শেখ আসিফ আলীকে । বেস্ট টিচার অফ দা ইয়ার প্রাইজ দেওয়া হয় বিলকিস খাতুনকে ।

বিদ‍্যালয়ের সম্পাদক ওমর ফারুক বিদ‍্যালয়ের অগ্রগতি এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সুবিস্তার আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের দ্বারা চাইল্ড লেবার সচেতনতামূলক একটি নাটকের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related News

Also Read