Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু টোটো চালকের ।

প্রদীপ কুমার সিংহ :- বিদ্যুৎপৃষ্ট হয়ে এক টোটো চালকের মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সর্দার (৩৫)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পূর্ব বৃন্দা খালী অঞ্চলে। ঘটনাটি ঘটেছে তার বাড়িতে।

পরিবারের সূত্রে খবর বিশ্বনাথ সরদার পেশায় টোটো চালক। বুধবার ভোররাতে তার বাড়িতে টোটোর ব্যাটারিতে ইলেকট্রিকের চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয় এবং সে পড়ে যায়। বাড়ির লোক পরে জানতে পারলে তাকে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর হাসপাতালে চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ তার দেহটি ময়না তদন্তে পাঠায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News