Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কারামন্ত্রীর গড়ে সমবায় নির্বাচনে সবুজ ঝড় ।।

সৈকত শহরে সবুজ ঝড়। নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় সমিতিতে ব্যাপক ভোটে জয়ী হয়েছে বিজেপি।তবে সন্ধ্যা গড়াতে না গড়াতেই রেশ কেটে গেল ।কারা মন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকাতে সবুজ ঝড় বয়ে গেল ।অলঙ্কারপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির ভোটে গেরুয়া ফিকে হয়ে গেল ।


রামনগর-১ ব্লকের অলঙ্কারপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির ৫৯টি আসনের মধ্যে ৫২টিতে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে আবার মনোনয়নপর্বেই ২৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল। রবিবার বাকি ৩৩ আসনের জন্য ভোটাভুটি হয়। এই ভোটকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছিল। ৩৩টি আসনে প্রায় ২৩০০ ভোটারের মধ্যে ভোট পড়ে ৯০ শতাংশ। বিকেল থেকে শুরু হয় ভোটগণনা। সন্ধ্যায় ফল ঘোষণা হয়। দেখা যায় ভোট হওয়া আসনগুলির মধ্যে ২৬টিতে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জেতেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। একটিতে জয়ী হন নির্দল প্রার্থী।

কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন,নন্দীগ্রামে সন্ত্রাস করে তৃনমূলকে রুখলেও অলঙ্কারপুরের মানুষ সমবায়ের উন্নয়ন চান, তাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে আমরা জিততে পারিনি। সুপ্রকাশ বলেন বিকেপির সন্ত্রাসে আক্রান্ত হয়েছে ভেকুটিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি মধুসূদন বেরা। 

Related News

Also Read