Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথিতে গৌরাঙ্গ মহোৎসবে উপস্থিত শুভেন্দু অধিকারী

দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি পৌরসভার শ্রী শ্রী শনি মন্দির কমিটির উদ্যোগে মহা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহোৎসব। ভক্তিময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভক্তদের সঙ্গে একাত্ম হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

মন্ত্রোচ্চারণ, হরিনামের ধ্বনি ও কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা ও নামসংকীর্তনের মাধ্যমে সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভক্তদের সঙ্গে কীর্তনে অংশ নিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সনাতনী সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।

 

স্থানীয় ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মহামিলনে। শনি মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই গৌরাঙ্গ মহোৎসব দক্ষিণ কাঁথি জুড়ে ছড়িয়ে দেয় ভক্তি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। পাশাপাশি, কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগমে গোটা এলাকার মানুষ মেতে ওঠে ধর্মীয় উৎসবে।

Related News

Also Read