Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

এসআইআর সহায়তা কেন্দ্রে মানুষের পাশে পটাশপুর–২ পঞ্চায়েত সমিতির সভাপতি 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে এসআইআর সহায়তা কেন্দ্রে হিয়ারিংয়ে অংশ নিতে আসা সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন পটাশপুর–২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি।

 

হিয়ারিংয়ে আসা বহু মানুষই ফর্ম ফিলআপ সংক্রান্ত সমস্যায় পড়েন। কেউ লেখাপড়ায় অক্ষম, কেউ আবার অনলাইনের জটিলতায় পড়ে কাজ সম্পন্ন করতে পারছিলেন না। সেই সময় স্বপন মাইতি নিজ উদ্যোগে একে একে সাধারণ মানুষের ফর্ম পূরণ করে দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁর এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষ খুশি। তাঁরা জানান, জনপ্রতিনিধিকে এভাবে সরাসরি পাশে পেয়ে তাঁদের সমস্যার সমাধান অনেক সহজ হয়েছে। স্বপন মাইতি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। যতদিন পারি, সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাব।”

Related News

Also Read