Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

পিছিয়ে পড়া মানুষের জন্য গ্রামীণ সমবায় ব্যাঙ্ক এর প্রয়োজন

নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের ২২ তম রাজ্য সম্মেলন আজ সৈকত শহর নিউ দীঘায় শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে।এ বি সি বি ই এফ রাজ্য সভাপতি গঙ্গাধর মন্ডল পতাকা উত্তোলন করেন। অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব গন শহীদ বেদীতে মাল্যদানের করে শ্রদ্ধা জানান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১২০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। গঙ্গাধর মন্ডল ও কমল ভট্টাচার্য কে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন অল ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক এমপ্লইজ ফেডারেশনের সাধারণ সম্পাদক রবি কুমার। তিনি বলেন, গ্রামীণ কৃষিজীবী, পিছিয়ে পড়া দরিদ্র মানুষের স্বার্থে সমবায় আন্দোলন গড়ে উঠেছিল। স্বল্প সুদে গরীব মানুষ কৃষিক্ষেত্রে, ক্ষুদ্র শিল্পে উন্নয়ন ঘটাতে পারবে। গ্রামীণ সমবায় ব্যাংক গুলো সহযোগিতা করবে। তিনি এ প্রসঙ্গে বালকৃষ্ণানের অবদানে কথা উল্লেখ করেন। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলো সমবায় ব্যাংকগুলোর প্রতি বিমাতৃ সুলভ আচরণের উল্লেখ করেন। সমবায় ব্যাংকগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু ডিরেক্টর এবং মন্ত্রীরা অর্থের বিনিময়ে কর্মী নিয়োগের অভিযোগ তোলেন। প্রধান বক্তা রাজেন নাগর সমবায় আন্দোলনকে জোরদার করা এবং কর্মীদের বেতন বৃদ্ধির দাবি তুলে বক্তব্য রাখেন।আগামীকাল ১১ জানুয়ারি রবিবার পর্যন্ত সম্মেলন চলবে।

এদিন সকালে দিঘাতেই তমলুক ঘাটাল কপোটিভ ব্যাংকের জেলা সম্মেলন হয়। সেই সম্মেলনে হিমাদ্রী কান্ডারকে সভাপতি এবং বিকল্প সামন্তকে সম্পাদক ও গঙ্গাধর মন্ডলকে সহ-সভাপতি করে ২১ জনের কমিটি গঠিত হয়।

Related News

Also Read