Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

পূর্ব মেদিনীপুরের কাঁথি ১  ব্লকের অন্তর্গত কাপাসদায়  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও এলাকার গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন হল।শাসক দল তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র  রাজ্য সম্পাদক তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক  উত্তম বারিক ,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি  পিযুষ পন্ডা মাজিলাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের  মাননীয় প্রভুরাম দাস, দেশপ্রান ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ ভূঁইয়া, পঞ্চায়েত সমিতির সদস্য পঙ্কজ পয়্যড়া, সদস্যা  রমা গিরি সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রক্ত দান শিবিরে শতাধিক  রক্তদাতা রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাঙ্ক। প্রবীণ কর্মী দের সম্বর্ধনা প্রদান করা হয়।

Related News

Also Read