Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

গোবরায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসবে কারা মন্ত্রী।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-১ ব্লকের গোবরা পঞ্চায়েতের পঞ্চায়েত পার্শ্ববর্তী মাঠে আ বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে বিবেক চেতনা উৎসব ২০২৪, পরিচালনায় গোবরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস, সহযোগিতায় গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস, গোবরা অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস ও গোবরা অঞ্চল কিষাণ ও ক্ষেত মজদুর কংগ্রেস। এই বিবেক চেতনা উৎসব ২০২৪ উপলক্ষে গোবরা গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যুব ম্যারাথন দৌড়, অংকন ও আবৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র ও রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বিশ্ব মুকুল দে, গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক পয়ড়্যা, রামনগর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মাধ্যক্ষ তৎসহ রামনগর ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ মিনারুল ইসলাম, কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র, রামনগর এক বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও রোজিনা বিবি, উপস্থিত ছিলেন গোবড়া অঞ্চল প্রধান দীপিকা সাউ ভূঁইয়া, বসন্ত জানা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ ৬৫ জন প্রতিযোগী।
ম্যারাথন দৌড় মেয়েদের ক্ষেত্রে তিন কিলোমিটার এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার প্রতিযোগিতার সম্পন্ন হল। এই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে প্রাইজ তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী।

Related News

Also Read