নার্সিংহোম মালিক এবং ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলবাজি এবং এক মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগে তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করলো পুলিশ ।
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি চঞ্চল খাঁড়া তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ।অভিযোগ পাওয়ার পরে বৃহস্পতিবার রাতেই চঞ্চলকে আটক করেছিল তমলুক থানার পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
দলের দাপুটে নেতার গ্রেফতারী নিয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিতকুমার রায়।তিনি বলেন, কী কারণে ওঁকে গ্রেপ্তার করা হয়েছে, কী কী ধারা দেওয়া হয়েছে, সেগুলি সঠিক ভাবে জেনে তার পর মন্তব্য করব।
অপরদিকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন,চঞ্চল খাঁড়াকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। কিন্তু আগের তৃণমূল সরকার তা হতে দেয়নি।
চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে অভিযোগকারিনি ২০ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।এই ওয়ার্ডেরই কাউন্সিলার চঞ্চল।মহিলা জানিয়েছেন
তাঁকে দিনের পর দিন ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমার মেয়ে রাস্তায় বেরোলেও চঞ্চল খাঁড়ার আশ্রিত দুষ্কৃতীরা কটূক্তি করত।ভয়ে মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমার উপর অত্যাচার থামেনি।





