Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

বিজেপির উদ্যোগে রোগীদের ফল বিতরন

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষে সারা রাজ্য তথা দেশ ব্যাপী ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষ কাল পালন চলছে।পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ব্যাতিক্রম নয়।

এই সেবা পক্ষ কালকে সামনে রেখে উত্তর কাঁথি বিধানসভার উত্তর কাঁথি ৩ মন্ডলের লাউদা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য ভর্তি থাকা রোগীদের হাতে ফলমূল তুলে দেওয়া হয়।

 

সঙ্গে যারা সারাবছর ধরে মানুষের সেবায় নিয়োজিত সেই ডাক্তার,নার্স সহ অন্যান্য কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।বর্হিবিভাগের সকল রোগীদের প্রধান মন্ত্রীর জন্ম দিবসে লাড্ডু বিলি করেন।

উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল,কাঁথি ৩ মন্ডলের সাধারণ সম্পাদক শুভাশিস মাঝি,গৌতম সিংহ,কনিকা বর,প্রদ্যোত মন্ডল,শিক্ষক অমিতাভ মন্ডল,শ্রীকৃষ্ণ ভূঞা সহ লাউদা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সকল নির্বাচিত সদস্য, সদস্যা বৃন্দ। রোগীরা ফল পেয়ে উপকৃত হলে জানিয়েছেন। রাজশেখর মন্ডল জানিয়েছেন এভাবে পক্ষকাল ব্যাপী সেবা কর্মসূচি চলবে।

Related News

Also Read