Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। কৌশিকী অমাবস্যাতে বিশ্বশান্তি যজ্ঞ পাঁশকুড়াতে ।।

শুক্রবার কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে বিভিন্ন কালী মন্দিরে শুরু হয়েছে বিশেষ পূজা অর্চনা। বিভিন্ন জায়গার মতো আজ শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত যশোড়া গ্রামে ব্যবসায়ী কল্যাণ সমিতির কালীপুজোর মণ্ডপে রাতে শুরু হয়েছে কালীপুজো এবং এর পাশাপাশি বিশ্বশান্তি যজ্ঞ।

রাতে এই যজ্ঞ দেখবার জন্য ভিড় জমিয়েছেন এলাকার অসংখ্য মানুষজন। প্রাচীন নিয়ম-নীতি মেনে চলছে এই কৌশিকি অমবস্যা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ ও পুজোঅর্চনা।

একাধিক ব্রাহ্মণ এর উপস্থিতিতে শুরু হয়েছে এই বিশ্ব শান্তির যজ্ঞ।মানব সমাজের কল্যানের উদ্দেশ্যে প্রতিবছর এই যশোড়া গ্রামে ব্যবসায়ী কল্যান সমিতির কালী পুজো কমিটির পক্ষ থেকে এই বিশেষ পুজোঅর্চনার আয়োজন করা হয়।

Related News

Also Read