Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। জাতীয় সড়কের ধারে অজ্ঞাত পরিচয়হীন মহিলার মৃতদেহ।।

রাস্তার ধারে অজ্ঞাত পরিচয়হীন মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাঁথি দীঘা জাতীয় সড়কে।

রবিবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই মহিলার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর ছড়িয়ে পড়লে মৃতদেহটি দেখতে বহু মানুষের ভিড় হয় ।


এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে কাঁথি দীঘা জাতীয় সড়কে মহিষাগোট তেল পাম্পের কাছে।

স্থানীয় লোকেদের কথায় মৃতা মহিলা একজন ভবঘুরে। তবে পড়ে থাকা মৃতা মহিলার কিছু দূরে নয়নজুলিতে একটি চার চাকার পর্যটকের গাড়ি পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ বাহিনী।

পুলিশের অনুমান পর্যটক গাড়ির ধাক্কায় এই ভবঘুরে মহিলার মৃত্যু হয়েছে । পুলিশ মৃতা মহিলা ও দুর্ঘটনা গ্রস্থ উল্টে যাওয়া গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।

তবে দুর্ঘটনার পরে গাড়ির চালক কিংবা যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি।

Related News

Also Read