Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

মীরগোদা সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের মীরগোদায় বাধিয়া গ্রাম পঞ্চায়েত কার্যলয় প্রাঙ্গণ মাঠে মীরগোদা সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মহা সমারোহে। প্রত্যেক বছরের ন্যায় এবারও বার্ষিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এই বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও সেবাশ্রম এর মহারাজ স্বামী রামানাথা নন্দ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন রামনগর -১ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর -১ বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী, জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা, প্রধান স্বপ্না রানী জানা  সহ অন্যান্যরা । এছাড়াও উপস্থিত ছিলেন মীরগোদা সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মিশ্র,  শিক্ষক, শিক্ষিকা সহ সমস্ত সহ শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের  সূচনা হয়।

সূত্রে জানা যায় এই মীরগোদা সাউথ পয়েন্ট পাবলিক স্কুল গুটি গুটি পায়ে পঞ্চম তম বছরে পদার্পণ করলো, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দিয়ে চোখে পড়ার মত ছিল, সাথে অভিভাবক ও অভিভাবিকা দের প্রচুর ভিড় চোখে পড়ে। স্কুলের প্রত্যেকটা শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার তুলে দেওয়া হল।

Related News

Also Read