Select Language

[gtranslate]
১লা বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই এপ্রিল, ২০২৬ )

খেজুরীতে বিজেপি প্রার্থীর ব্যাপক প্রচার

 

ভোটের প্রচারে নেমে ব্যাপক জনসমর্থনের দাবি করলেন খেজুরি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত পাইক। মঙ্গলবার বিকেলে খেজুরির শ্যামচক থেকে বিদ্যাপীঠ পর্যন্ত কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন বিজেপি প্রার্থী সুব্রত পাইকের সমর্থনে র‍্যালিতে অংশগ্রহণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খেজুরির শ্যামচক থেকেই এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী সুব্রত পাইক। পাশাপাশি, বেশ কয়েকজন বয়স্ক মহিলার পায়ে প্রণাম করে আশীর্বাদও নেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ হেলিকপ্টারে নামতেই ব্যাপক উষ্ণ অভ্যর্থনায় মেতে ওঠেন কর্মী ও সমর্থকেরা। এরপরে বিদ্যাপীঠে একটি কর্মীসভাও আয়োজিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত পাইক বলেন, “আমি আমার জয় নিয়ে আত্মবিশ্বাসী। মানুষের মধ্যে যে বিপুল সাড়া দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ মহাদেবের কৃপা।”
উল্লেখ্য, রাজ্যজুড়ে এখন চড়ক পূজোর প্রস্তুতি চলছে। সেই আবহেই মহাদেবের প্রসঙ্গ টেনে প্রার্থী শাসক শিবিরকেও পরোক্ষে কটাক্ষ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related News

Also Read