Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

হেল্পারের মৃতদেহ রাস্তার ধারে ফেলে পালালো ড্রাইভার

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের পিতুলসাহা গ্রামে রবিবার সকালে খালের ধারে এক পড়ে থাকা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শেখ শফিকুল( ২২ )।

জানা গেছে তমলুক থানার ডুমরা গ্রামের বাসিন্দা ছিলো এই যুবক।এক স্থানীয় বাসিন্দা বলেন ওই ব্যক্তি পিকআপ ভ্যানের হেলপারি করতেন। বিভিন্ন ভাটা থেকে ইট গাড়িতে করে নিয়ে ঘাটাল পৌঁছে দিতেন। গতকাল ঘাটাল থেকে বাড়ি ফেরার পথে দেউলিয়া বাজারের কাছাকাছি ওই ব্যক্তি পিক আপ ভ্যান থেকে পড়ে যায়।সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি ওই ব্যক্তিকে পিষে দেয়।

আরো জানা গেছে এই দুর্ঘটনায় গুরুত্বর আহত সেখ শফিকুলকে গাড়িতে তুলে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে সেখানকার ডাক্তার মৃত ঘোষণা করে।নার্সিংহোমের চিকিৎস্যকেরা মৃতদেহ ময়নার তদন্তের জন্যে তমলুক হাসপতালে নিয়ে যেতে নির্দেশ দেয়।অভিযোগ মৃতের গাড়ির ড্রাইভার শফিকুলের মৃতদেহ নিয়ে পিতুলসাহা গ্রামের রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয়।

স্থানীয় লোকেরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বাড়ির লোকও খবর পেয়ে ছুটে আসে পিতুলশাহা গ্রামে। তমলুক থানার পুলিশ এসে মৃত দেহকে ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Related News

Also Read