Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

মহকুমা ফুটবল প্রতিযোগিতায় কাঁথি হাইস্কুল সেমিফাইনালে।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ মুখোমুখি হওয়া দুটি স্কুল হল কাঁথি হাইস্কুল ও মাউন্ট লিটেরা জি স্কুল। প্রথম থেকে কাঁথি হাইস্কুল দাপটের সংগে খেলে, শেষ অবধি ৮-০ গোলে জয়লাভ করে তারা।

হাইস্কুলের হয়ে গোল গুলি করেন প্রীতম বাঙ্গাঁরী হ্যাট্রিক সহ ৪ টি, রোনাল্ড বাঙ্গাঁরী ১ টি, আমির আলি সাহা ১ টি, রাকেশ দপ্তরি ১ টি এবং ১ টি সেম সাইড গোল হয়। খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন রোনাল্ড বাঙ্গাঁরী। এই পুরস্কার তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি।

মাঠে উপস্থিত ছিলেন দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন, সঞ্জীত ভৌমিক, মঞ্জুর রহমান, রীতা ভুঞ্যা রায়।

সংস্থার ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা জানিয়েছেন আগামী ৩ অক্টোবর ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ মুখোমখি হবে।

Related News

Also Read