Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বিনা নোটিশে স্কুল বন্ধের প্রতিবাদে গর্জে উঠলেন এলাকাবাসী।

বিনা নোটিশের স্কুল বন্ধের প্রতিবাদে গর্জে উঠলেন এলাকাবাসী থেকে অভিভাবকেরা। ঘটনা প্রকাশ বুধবার রামনগর বিধানসভার হিরাপুর দশগ্রাম হাই স্কুল বন্ধ থাকে।কিছু সংখ্যক অভিভাবক থেকে এলাকাবাসী অভিযোগ তুলেন স্কুলের শিক্ষকেরা মিলে পিকনিকে যাওয়ার জন্য বুধবার স্কুলের পঠন পাঠন বন্ধ থাকে। অনেক ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে ফিরে যান।এই মর্মে এলাকাবাসীদের তরফে বিডিও সহ শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়। বিদ্যালয়ের যিনি বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোচ্চার হোন অভিভাবকেরা। যদিও বা বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন মাইতি যাবতীয় অভিযোগ নাস্যাৎ করে বলেন আগের দিন বিদ্যালয়ে তরফে ছাত্র-ছাত্রীদের আগাম নোটিশের মাধ্যমে জানানো হয় পরের দিন বুধবার বিদ্যালয়ের দুই শিক্ষক মাধ্যমিকের পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে যাবেন।

সরকারিভাবে সরস্বতী পুজোর আগের দিন যে ছুটি ছিল পূজোর কারণে সেই ছুটি বিদ্যালয়ের তরফ দেওয়া হয় না, ছাত্র-ছাত্রীদের দাবি মোতাবেক বুধবার দিন ক্লাস সাসপেন্ড করা হয় কোন ছুটি দেওয়া হয়নি। বিদ্যালয়ের অফিসিয়াল কাজ সচল ছিল বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিষয়ে রামনগর এক ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হবে অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা একটি অভিযোগ তুলেছেন তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে কি কারনে বন্ধ ছিল স্কুল।

Related News

Also Read