Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে স্বর আবৃত্তি

 

স্বর আবৃত্তি মেদিনীপুর এর আয়োজনে বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে আবৃত্তি শিল্পী অনুভব পালের স্মৃতিতে রক্তদান শিবির, চুলদান কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে । দুদিনের উৎসবের প্রথম দিন রক্তদান শিবিরে ৪১ জন রক্তদাতা রক্তদান করেন।এর মধ্যে ১৬ জন মহিলা। মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহায়তায় শিবিরে রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় হাজরা, মদন মোহন মাইতি,চন্দন বসু,ডাক্তার সুহাস রঞ্জন মন্ডল,বিদ্যুৎ পাল, সৌমেন ঘোষ,ডাঃ ত্রিপাঠী প্রমুখ।এই শিবিরের সাথে সাস্কৃতিক নানা প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রতিষ্ঠান।

আবৃত্তি,অংকন,হাতের লেখা, কুইজ প্রভৃতি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মনিকাঞ্চন রায়,নরসিংহ দাস,দীপক বসু,রত্না দে, স্বাগতা পান্ডে,অনিন্দিতা শাসমল,ইন্দ্রানী দাশগুপ্ত,রাহুল নন্দী, রুদ্রপ্রসাদ বেরা। ইন্ডিয়া ফার্মাসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।বিশ্ব কবিতা দিবসে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর স্বর আবৃত্তি সম্মান পান কবি অধ্যাপক ড.সোমনাথ দে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগবন্ধু অধিকারী,জয়ন্ত সাহা,অমিয় পাল,আলোক বরন মাইতি, সুতনুকা মিত্র মাইতি, চিত্তরঞ্জন দাস,সুদীপ কুমার খাঁড়া,অজয় সাউ,ঈশিতা চট্টোপাধ্যায়,পায়েল সামন্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্বর আবৃত্তি এর ছোট ছোট ছেলে মেয়েদের একক ও দলগত নানা উপস্থাপন ছিল নজর কাড়া।

 

প্রতিষ্ঠানের শিল্পী শিবানী পাল,সুপর্ণা কোলে,শিলা মহাপাত্র, মধুশ্রী ঘোষ,রত্না মান্না, সাথি বন্দ্যোপাধ্যায়, কনিকা ধর, দেবশ্রী পন্ডা,মিঠু কর্মকার এর অনুষ্ঠান ছিল শ্রুতি মধুর। রাহুল নন্দীর পরিচালনায় সৃষ্টি আট একাডেমীর আর্ট গ্যালারির উদ্বোধন হয় এদিনে। কবিতার দেয়ালে কবিতা লিখেন বিশিষ্ট কবিরা।স্বর আবৃত্তি এর কর্ণধার শুভদীপ বসু বলেন,” মানুষ সমাজের কাছে দায়বদ্ধ।আমরা ছয় বছর ধরে রক্তদান শিবির করছি ।একই সাথে ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য এই প্রতিযোগিতা।শতাধিক ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছে নানা প্রতিযোগিতায়।প্রত্যেক রক্তদাতা কে স্যালুট জানাই। সংস্কৃতি প্রেমী প্রতি জনকে শ্রদ্ধা জানাই।”প্রতিষ্ঠানের পক্ষ থেকে দীপা বোস ও মনীষা বোস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related News

Also Read