ইন্দ্রজিৎ আইচ :- পটপুরি অফ কলকাতা ফিনেস্ট আর্টিস্ট এর আয়োজনে ১৬ নম্বর সদর স্ট্রীট এর পঞ্চম তলায় আইডিয়া পড এর চিত্র কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ১১ জন চিত্র শিল্পীর চিত্র প্রদর্শনী। প্রদর্শনী শুরু হয়েছে গত ২৯ এ ডিসেম্বর । চলবে ৪ জানুয়ারি ।
এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া র
প্রধান সত্যম রায়চৌধুরী। ছিলেন সফল ব্যবসায়ী আনন্দরূপ ব্যানার্জী , ইন্দ্রনীল দে ও বৈদিক ভিলেজে র জি এম রাজীব রায় চৌধুরী । এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা হলেন বিখ্যাত চিত্রকর ও শিল্প নির্দেশক সমীর দত্ত।

তিনি এক সাক্ষাৎকারে জানালেন কলকাতা মিউজিয়াম এর পাশে এই আইডিয়া পড এক নতুন চিত্রকক্ষ। মাত্র এক মাস হয়েছে। এটা আমার ৫০ তম গ্রুপ প্রদর্শনী,এছাড়া ১১ টি একক প্রদর্শনী করেছি।২২ বছর হয়ে গেলো ছবির জগতে। আমি বাংলাদেশ, ইউরোপ, ভারতের সব রাজ্যে ছবির প্রদর্শনী করেছি।
আমার গুরু হলেন গভরর্মেন্ট আর্ট কলেজ এর রতন আচার্য ও ইন্ডিয়ান আর্ট কলেজের বানেশ্বর দে।আমি গভমেন্ট আর্ট কলেজের ছাত্র।পেশাগত ভাবে ফিল্ম, টেলিভিশন এর শিল্প নির্দেশনা করি। আমার এই প্রদর্শনী তে এবার ১১ জন শিল্পী অংশ নিয়েছে। আমার চারটি ছবি আছে এক্রেলিক অফ ক্যানভাস। জার্নি ৪, মাদার এন্ড চাইন্ড, নেচার উইথ বিউটি এক ও দুই ।

প্রতিটা ছবি মন ছুঁয়ে যায়। এছাড়া অপরাজিতা দাস এর স্মেল অফ হাঙ্গার ওয়ান এই এক ও দুই এক্রেলিক এ করা। বাকি নয় জন ওয়াটার কালার এ কে একেছেন। ভালো লাগে সাহিলা সাহার মিউজিক অফ লাভ, শেখর বসুর শিব, পারমিতা সেন এর বুদ্ধ, সওগতা চক্রবর্তী র ভেনিসিং, আকাঙ্ক্ষা মজুমদার এর নিউ মোর স্পেস, রাজদীপ বল্লভ এর গণেশ, গৌতম মুখোপাধ্যায় এর পরিবার, সিতাংশু মুখোপাধ্যায় এর নস্টালজিয়া, সৌভিক বিশ্বাস এর নেচার প্রতিটা ছবি তে যেন প্রাণের স্পন্দন ফুটে ওঠে।
ছবির প্রদর্শনী ঘুরতে ঘুরতে ভালো লাগে এই নতুন প্রদর্শনীশালার পরিবেশ, যেখানে গাড়ি পার্ক করার জায়গা , বসে চা কফি খেতে খেতে আড্ডা, বই পড়া ও ছবি দেখা সব মিলিয়ে পরিবেশ খুব মনোরম জায়গা। সমীর দত্ত আরো জানালেন এই প্রদর্শনী থেকে ছবি যা বিক্রি হবে তার কিছু টাকা বেহালা ব্লাইন্ড স্কুল এ দান করা হবে।
আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যারা ছবি অঙ্কন করেন তাদের এই প্রদর্শনী ভালোলাগবে।






