Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ক্যালট্যাক্স মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর বিপনন স্টল

কাঁথি পৌরসভার ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় কাঁথির ক্যালট্যাক্স মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন দ্রব্যাদি বিক্রয়ের জন্য একটি স্টলের উদ্বোধন হলো।

এই বিপনন স্টলের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের স্বয়ংসিদ্ধা প্রকল্পের স্টেট মিশন ম্যানেজার সোমা পাড়ুই দাস, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, কাঁথি পৌরসভার এই দপ্তরের আধিকারিক অলোক চৌধুরী, সুশান্ত মান্না সহ ২১ টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা গণ।

 

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাঁদের বক্তব্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক উন্নতির এই উদ্যোগ গ্ৰহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শ্রী প্রশংসা করেন এবং রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। এই স্টলে পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন হাতের কাজের দ্রব্যাদি বিক্রয় করা হবে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন বিকাল ৪ টা রাত্রি ১০ টা পর্যন্ত এই স্টল খোলা থাকবে।

Related News

Also Read