পূর্ব মেদিনীপুর জেলার গ্রামীণ চিকিৎসক সংগঠনের নর্থ কন্টাই ভিলেজ হেল্ এ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। কাঁথি-৩ ব্লকের নাচিন্দা মন্দির সংলগ্ন এক বেসরকারি অতিথিশালার সভাকক্ষে ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, সংগঠনের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও প্রয়াত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার সূচনা হয়। সূচনা পর্বে সকল সদস্য সদস্যদের শুভ বিজয়া ও দীপাবলীর শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজাচাউলি পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি, নাচিন্দা মন্দির কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক অনিল কুমার মান্না, পূর্ব মেদিনীপুর রুরাল হেল্ এসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র, সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজীব লোচন ভূঁঞ্যা, ভগিরথ প্রধান,নর্থ কন্টাই ভিলেজ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি মানস কুমার পয়ড়্যা,কার্যকরী সম্পাদক রঘুনাথ দাস, কোষাধ্যক্ষ চন্দন মাইতি, স্বপন ঘোড়াই, রাজেন্দ্র সাউ,মুকুল গুছাইত,দিলীপ মন্ডল প্রমুখ।

সভায় সম্পাদকীয় প্রতিবেদনে সারা বছরের কাজের খতিয়ান তুলে জীবন জীবিকা ও স্বাস্থ্য পরিষেবা রক্ষার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরেন কার্যকরী সম্পাদক। প্রতিবেদনের উপর আলোচনা করেন সদস্য সদস্যাগণ।

পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ তাঁর বক্তব্যে গ্রামীণ চিকিৎসকগণ বাড়ি বাড়ি গিয়ে যে চিকিৎসা পরিষেবা দেন তার প্রশংসা করেন। তিনি বলেন গ্রামীন চিকিৎসা পরিষেবা বজায় রাখার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। ‘শিখতে চাই, স্বীকৃতি চাই’ দাবি নিয়ে বক্তব্য রাখেন সদস্য সদস্যাগণ। পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি মানস কুমার পয়ড়্যা।





