Select Language

[gtranslate]
৩০শে মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ )

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরলো কাঁথির সাংবাদিক যুবক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অকুন্ঠ সহযোগিতায় মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পেয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরলো পূর্ব মেদিনীপুরের কাঁথি দারুয়ার বাসিন্দা পেশায় সাংবাদিক মিলন পণ্ডা।

 

গুরুতর পথ দুর্ঘটনার পর, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি থেকে, বাড়ি আসা পর্যন্ত, মিলনের সমূহ খবর রেখেছিল সংসদের অফিস।

মিলনের মাথা ফেটে প্রায় দুভাগ হয়ে গিয়েছিল। ডান পায়ের তিন জায়গায় হাড় ভেঙ্গে টুকরো হয়ে যায়। চোখের পাতা কেটে গিয়েছিল। সেখান থেকে মিলনের পায়ের প্রথম অপারেশন হয়েছে। আগামী একুশে ফেব্রুয়ারি দ্বিতীয় অপারেশন হবে। চোখের অপারেশনও হতে পারে। মাথার চিকিৎসা চলছে। মিলনের সাংবাদিক সহকর্মীরা এবং মিলনের পরিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের জন্য অসীম কৃতজ্ঞতা , ধন্যবাদ ও অকৃত্রিম সম্মান জানিয়েছেন। মিলনের সুস্থতা কামনা করে এই সাংসদের কার্যালয় থেকে ফল ও পথ্য পাঠানো হয়।

 

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আগামী দিনগুলিতেও চিকিৎসার ক্ষেত্রে এই সাংবাদিকের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও এই দুঃস্থ সাংবাদিকের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন কাঁথি থানার আইসি সন্দীপ পল এবং কাঁথির পুরকর্মী অঞ্জন গিরি।

Related News

Also Read