Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পার্থ’র স্ত্রী’র শ্রাদ্ধানুষ্ঠানে চিংড়ি মাছ দেওয়া নান্টুর বাড়ি টাকা ফেরতের লম্বা লাইন ।।

প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের গনরোশে প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়িতে ভীড় বাড়ছে প্রতারিত চাকরি প্রার্থীদের। চাপে পড়ে প্রতারিতদের টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন নান্টুর বাবা। আর এটা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে।এক সময়ে দাপুটে এই তৃনমূল নেতার বাড়িতে এভাবে টাকা ফেরতের জন্য প্রতারিত চাকুরী প্রার্থীদের লাইন পড়ার ঘটনা জানতে পেরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে।

ভগবানপুরের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধানকে মনে আছে? মাছের ভেড়ির দখলদারি নিয়ে দাদাগিরির অভিযোগে উত্তেজিত জনতা তাড়া করে দীর্ঘ পথ ছুটিয়ে ছুটিয়ে প্রকাশ্যে মেরে নৃশংস ভাবে খুন করেছিল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ভগবানপুরের মহম্মদপুরের সেই নান্টু প্রধানের নামই আবার সামনে আসছে।

পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধান এক সময় সরকারি চাকরি দেওয়ার নাম করেই দেদার টাকা তুলেছিলেন বলে অভিযোগ। অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এক সময় প্রচুর টাকা তুলেছিলেন এই নান্টু। পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় তাঁর পরিচিতি ছিল। সেই পরিচয়েই এই টাকা তোলা বলে স্থানীয় মানুষদের দাবি।

প্রথমে নান্টুর মৃত্যু, পরে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি একের পর এক ঘটনার পরেই দলে দলে প্রতারিত চাকরি প্রার্থীরা আসছেন ভগবানপুরের মহম্মদপুরে নান্টুর বাড়িতে। আসছেন চাকরির জন্য দেওয়া টাকা ফেরত নিতেই। নান্টুর অসুস্থ বাবা এবং নান্টুর বিধবা স্ত্রী পার্থ ঘনিষ্ঠতার কথা স্বীকার করে বলেন, ‘টাকা নেই। যা আছে ধাপে ধাপে যতটা পারি সবাইকে ফেরত দিচ্ছি।’ উল্লেখ্য দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধান খুন হয়েছিল ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি।

Related News

Also Read