Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

কাঁথিতে সাগর সঙ্গম গোষ্ঠীর আয়োজনে গঙ্গা পূজা

কাঁথি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে সাগর সঙ্গম গোষ্ঠীর আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও গঙ্গা মায়ের পুজো ও মেলার সূচনা হলো ।

 

ফিতা কেটে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে উদ্ধোধন করলেন কাঁথির পৌরপিতা সুপ্রকাশ গিরি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল কে মেলা ও পবিত্র মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, বিশিষ্ট সমাজ সেবিকা ইলা মান্না সহ আয়োজক সংস্থার কর্মকর্তা বৃন্দ ও অন্যান্য বিশিষ্ট মানুষজন।

 

এই মেলা আগামী কয়েক দিন ধরেই চলবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। গঙ্গা মায়ের আরাধনার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চের প্রতিদিনই বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Related News

Also Read