Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

দুর্গাপূজার কমিটিগুলোকে পূজার উপকরণ প্রদান করলেন বিমান

প্রদীপ কুমার সিংহ 

ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের এলাকার যত দুর্গা পূজা হচ্ছে সেই এ পূজা গুলিকে পূজার উপকরণ দেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রেরদুর্গাপূজা কমিটি গুলিকে গত বছর থেকে এই পূজার উপকরণ দিতে আরম্ভ করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকেলে বারুইপুর পশ্চিমের সকল বারোয়ারি পূজা কমিটি গুলোকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপূজা আরতির উপকরণ প্রধান অনুষ্ঠান।এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দুর্গাপূজা কমিটি গুলোকে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এই টাকায় খুশি প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি। সকল পুজো কমিটি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। রবিবার বিকালে বারুইপুর রবীন্দ্রভবনের সামনে থেকে বারুইপুর সোনার তরী কমপ্লেক্স পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্রজে বারইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ২১০ টি পূজা কমিটির সদস্যরা ব্যানার নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ! জন নেতৃত্ব দেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়!শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক পূজা কমিটি গুলোকে পূজার উপকরণ তুলে দেন!

রবিবার বিকালে বারুইপুর পশ্চিমের সমস্ত পূজা কমিটিগুলির উপরি পাওনা দূর্গা পূজা আরতির উপকরণ। প্রায় ২১০টি দুর্গাপূজা কমিটিগুলিকে একটি শঙ্খ, একটি বড় ৫৪ প্রদীপ স্টান, একটি ঘন্টা ও একটি কাসরকাসর ও একটি শঙ্খ উপহার হিসেবে প্রদান করেন। পূজা আরতির এই উপকরণ পেয়ে খুশি, প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি। বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন বারুইপুর পশ্চিমের প্রায় ২৫টি মহিলা পরিচালিত দূর্গা পূজা কমিটি গুলি।এই দিন বিমান বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেন আজকের এই কর্মসূচি কোন রাজনৈতিক কর্মসূচি নয়!আগামী দিনে বারুইপুরে গঙ্গার ধারে একটি সন্ধ্যা আরতি করার পরিকল্পনা রয়েছে !এতে করে বারুইপুরের বাসিন্দারা একটি সুন্দর সন্ধ্যা আরতি দেখতে পাবে !

Related News

Also Read