Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। দিঘায় ভাঙ্গন পরিদর্শনে সেচ মন্ত্রী ।।

কুনাল ঘোষ ও অখিল গিরিকে দেওয়া আশ্বাস অনুযায়ী বুধবার দিঘা মোহনা পরিদর্শন করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।ভাঙন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী। আশ্বাস দিলেন জরুরি ভিত্তিতে শুরু হবে ভাঙন রোধের কাজ। স্বাভাবিক ভাবেই এ খবরে খুশি মৎস্যজীবীরা।


গত সোমবার দিঘায় মৎস্যজীবি ও মৎস্য ব্যাবসায়ীদের সাথে চাটাই বৈঠক করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অখিল গিরিও। বেশ কিছুক্ষণ মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয় তাঁদের।

সেই সময়ে মৎস্যজীবি ও ব্যাবসায়ীরা ভাঙন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন ভাঙ্গনে জর্জরিত দিঘার মোহনা উপকূল। প্রতি অমাবস্যা, পূর্ণিমা কোটাল-সহ প্রতিকূল আবহাওয়া তৈরি হলে বিপদের প্রমাদ গুনতে হয় স্থানীয় শুঁটকি পট্টির মৎস্যজীবীদের। জোয়ার ভাসিয়ে নিয়ে যায় তাঁদের বাসস্থান। ক্ষতি হয় কারবারের। কুণাল ঘোষ এলাকায় যাওয়া মাত্রই সেই সমস্ত পরিস্থিতির কথা তাঁর সামনে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।


সেই বৈঠকে বসেই রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। ১৫ দিনের মধ্যে সেচমন্ত্রী এলাকা পরিদর্শন করবেন বলে আশ্বাস দেন তিনি। সমস্যা তবে বিশেষ সময় নষ্ট না করে বুধবারই হাজির হলেন সেচমন্ত্রী।

সেচ মন্ত্রীর সাথে কথা বলে খুশী স্থানীয় মৎস্যজীবি ও মৎস্য ব্যাবসায়ীরা।

Related News

Also Read