Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। পাল্টা নয় প্রতিবাদ সভা করছে বিজেপিঃসুশীল দাস ।।

পাল্টা নয় প্রতিবাদ সভা করছে বিজেপি।বুধবার রেল স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির সভার আগে বিস্ফোরক দাবি করলেন বিজেপির কাঁথি নগর মন্ডলের সভাপতি কাউন্সিলার সুশীল দাস ।

গত ৩ ডিসেম্বর কাঁথির বুকে অভিষেক ব্যানার্জী জনসভা করেছিলেন। সেই সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছিলেন ১৫ দিনের মধ্যে সভা করার।অভিষেক আরো চ্যালেঞ্জ করেন তাকে সেই সভায় ডাকতে।জনগনের সামনে অধিকারীদের দুর্নীতির ডায়রী খুলে দেবেন।


তারপরেই ২১ তারিখ রেল স্টেশন সংলগ্ন একটা মাঠে সভার আয়োজন করে বিজেপি।প্রচার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভার আয়োজন করা হয়েছে।কিন্তু সেই প্রচার যে ভুয়ো সেটা সভার দিন সকালে বলে দিলেন কাঁথি পৌরসভার কাউন্সিলার তথা বিজেপির কাঁথি নগর মন্ডলীর সভাপতি সুশীল দাস ।


সুশীল দাস বলেন কোন পাল্টা নয়,এটা প্রতিবাদ সভা ।রাজ্য জুড়ে দুর্নীতি,আবাস যোজনায় তছরূপের প্রতিবাদে এই সভা ।সুশীল বাবু দাবি করেছেন ৫০ হাজারের উপরে মানুষ এই সভায় আসবেন।সেই সাথে তাঁর দাবি দিঘায় বড় জেল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ।কারন দুর্নীতিবাজ তৃনমূল নেতাদের জেলে ভরতে হলে রাজ্যের সমস্ত সংশোধনাগার কম পড়ে যাবে

Related News

Also Read