Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০৪ তম জন্মদিবস উপলক্ষে বিদ্যাসাগর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০৪ তম জন্মদিবস উপলক্ষে আজ মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেচেদাতে অবস্থিত বিদ্যাসাগর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই মহামানবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত,আবৃত্তি এবং তার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা হয়৷ আলোচনা করেন বিভাস মন্ডল, বিপ্লব মন্ডল, ইন্দ্রজিৎ মন্ডল এবং ডাঃ বিশ্বনাথ পড়িয়া।


মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রন্থাগারেও মাল্যদানের কর্মসূচি হয়। শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদ্যাসাগর অনুরাগী সমিতির সদস্য সুব্রত দাস।
এছাড়াও ভোগপুর,পাঁশকুড়া,সাপুয়া,রামতারক,নোনাকুড়ি,মহিষাদল, তমলুক,কাঁথি,এগরা,বাজকুল,ভগবানপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে এই মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ ছাত্র সংগঠন এআইডিএসও এর পক্ষ থেকেও স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে সর্বনাশা জাতীয় শিক্ষানীতি-২০২০ ও রাজ্যের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনটি সেভ এডুকেশন কমিটি “শিক্ষা বাঁচাও দিবস” হিসাবে পালন করেন। মেচেদা, চন্ডীপুরে তারা সভারও আয়োজন করেন।

Related News

Also Read