Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ডেমুরিয়া স্বামীজী সেবক সংঘের বর্ণাঢ্য শোভাযাত্রা

মহাপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে সোমবার আন্তর্জাতিক যুব দিবসও বটে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার ডেমুরিয়া গ্রামের ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে পালন করা হল বিবেকানন্দের জন্মদিন। ভক্তি ও শ্রদ্ধার অদ্ভুত মিলন দেখা গিয়েছে। ভোরে রামকৃষ্ণদেবের মঙ্গলারতির মাধ্যমে এবং সস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে স্বামীজির জন্মবার্ষিকীর উদযাপন শুরু হয়। সকাল থেকেই স্বামীজির বিশেষ পুজো-অর্চনা করা হচ্ছে। দিনভর হয় নানা অনুষ্ঠান। স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসাবেও পালন করা হয়। ৪২ তম যুব দিবস উপলক্ষে ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের তরফ থেকে বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পডুয়াদের নিয়ে প্রভাতফেরী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছয়শতাধিক ছাত্র-ছাত্রী এলাকাবাসী এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সংস্থার সূত্রে জানা যায় এই জন্য দুপুরবেলায় প্রবন্ধ ও বক্তিতা প্রতিযোগিতা, বিকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান। ১৩ই জানুয়ারি মঙ্গলবার সকালে পূজা গীতা পাঠ ও মাঙ্গলিক অনুষ্ঠান, সকাল দশটায় বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন, দুপুরে প্রসাদ বিতরণ, বিকাল তিনটায় দুস্থ ছাত্র-ছাত্রীদের পুস্তক উপহার ও আর্থিক সহায়তা দেওয়া হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠান। ১৮ জানুয়ারি সকালে চক্ষু পরীক্ষা শিবির ও বিকালে আর্থিক ও বস্ত্র উপহার দেওয়া হবে। ডেমুরিয়া স্বামীজী সেবক সংঘের সম্পাদক সুকুমার শিট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ সমস্ত সদস্য ও সদস্যা বৃন্দ। সকলের সহযোগিতা কামনা করেছেন।

Related News

Also Read