Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। মমতার চটি নয়,অমিত শাহের পাম্পশু চাটা শুভেন্দুঃজ্যোতির্ময় কর ।।

মনের মত কথা না শুভেন্দু অধিকারী আজকাল সাংবাদিককে,পুলিশকে চটিচাঁটা বলেন।আর দাবি করেন তিনি চটি চাঁটা নন। হ্যাঁ,উনি ঠিক বলেছেন,আগে চটি চাঁটা ছিলেন এখন অমিত শাহের পাম্পশু চাঁটা।শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কাঁথি শহর তৃনমূলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে আক্রমন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর।

জনমঙ্গল সভা হলে কাঁথি শহর তৃনমূলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অখিল গিরি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক তরুন মাইতি,হরিসাধন দাস অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এই সভাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারকে তীব্র আক্রমন করেন জ্যোতির্ময় কর ।রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর বলেন শুভেন্দু অধিকারী বা পরিবার গাছ নয়,লতা।তাই কখনও মমতা ব্যানার্জী তো কখনও অমিত শাহের মত গাছেদের আঁকড়ে বড় হয়। আগে ওদের বাড়িতে মমতা পূজা হোত,এখন তাই লক্ষী পূজা করে সুকান্ত মজুমদারকে ডাকতে হয় ।

জ্যোতির্ময় কর বলেন দুর্ভাগ্য যে হিন্দু ধর্মের ধ জানেনা,দর্শনের দ জানেনা তার থেকে এই বিষয়ে বড় বড় কথা শুনতে হয়।বলেন পিতৃ পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের চন্ডীপাঠ করা যদি দোষের হয়,তাহলে মহালয়ার সকালে ঘোর অমাবস্যার সকালে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ বন্ধ করে দিতে হয়।বলেন মমতা না থাকলে শুভেন্দু দাদা থেকে দাদু হয়ে যেত বিধায়ক সাংসদ হওয়া হোতনা আর তার বাবার কেন্দ্রীয় মন্ত্রী।

এরপরেই শুভেন্দুকে তীব্র আক্রমন শানিয়ে বলেন আজকাল প্রায় সকলকে চিটিচাঁটা বলে শুভেন্দু।নিজে না সেটাও দাবি।জ্যোতির্ময় কর বলেন এতোদিনে একটা সত্যি কথা বলেছে শুভেন্দু।আসলে ও বোঝাতে চায় এতোদিন চটিচাঁটা ছিলো,এখন অমিত শাহের পাম্পশু চাঁটা হয়েছে।

Related News

Also Read