Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

সব্জীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অঙ্গনওয়াড়ী কর্মীদের ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল


অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারি নীতি এই দুই চাপে বিধ্বস্ত অঙ্গনওয়াড়ী কর্মীরা। অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলির জন্য জ্বালানি, সবজি ও ডিমের দাম যা বরাদ্দ আছে তা বাজারের দামের থেকে অনেক কম। এছাড়া হলুদ নিজেদের কিনতে হয়। এমতাবস্থায় ২ মাসের সবজি বিল ও জ্বালানি বিল বকেয়া। এছাড়া একজন কর্মীকে ২টি এমন কি ৩টি সেন্টারের দায়িত্বও নিতে হয়। একই সময়ে একজন কর্মী কিভাবে ২টি সেন্টারের শিশুদের বৌদ্ধিক বিকাশ ঘটাবে এবং রান্না করে খাওয়ার পরিবেশন করবে ।

  দু মাসের সবজি ও জ্বালানি বিল অবিলম্বে দেওয়া , কর্মী ও সহায়িকা নিয়োগ ,অনলাইন কাজ করার জন্য এ্যান্ড্রয়েড ফোন দেওয়া সহ ১১ দফা দাবি নিয়ে আজ পাঁশকুড়ার CDPO নিকট ডেপুটেশন ও মেচগ্রামে বিক্ষোভ মিছিল করে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেল্পারস ইউনিয়নের পাঁশকুড়া ব্লক কমিটি। নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃত্ব আরতি সিং।

Related News

Also Read