Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

তপন থিয়েটার হলে মিউনাস নাট্যদলের জন্মদিন পালন ।

কেকা মিত্র:- মিউনাসের ২৪তম জন্মদিনে আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি সম্মাননা প্রদান এবং নিজস্ব প্রযোজনা দূষণ মঞ্চস্থ হলো তপন থিয়েটারে ।

সম্মাননা জ্ঞাপন করার কথা ছিল সত্যপ্রিয় সরকার, কাবেরী বসু , সুব্রত কাঞ্জিলাল এবং মোঃ আলিকে । প্রাকৃতিক দূর্যোগে নাট্যকার সুব্রত কাঞ্জিলাল এই সম্মাননা গ্রহণ করতে মঞ্চে উপস্থিত থাকতে পারেন নি । বিশেষ অতিথি ও সম্মাননা জ্ঞাপক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার পরিচালক ও অভিনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন উৎসব দাস ।

সমগ্র অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছিল । প্রথমার্ধে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এবং দ্বিতীয়ার্ধে মিউনাস এর নিজস্ব প্রযোজনা নাটক দূষণ ।

প্রথম অর্ধের অনুষ্ঠানটি ঘরোয়া মেজাজে শুরু হয়েছিল এবং মিউনাস প্রতিটি দর্শককে তাঁদের অজান্তেই ঐ সময়টুকুর জন‍্য একান্তই আপন করে নিয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায় । তাঁর সহজ সরল সুন্দর বক্তব‍্যে এবং সম্মাননা প্রাপকদের সাথে তাঁর ঘরোয়া আড্ডায় উৎসবের মেজাজ কয়েক গুন বেড়ে গিয়েছিলো । বিদগ্ধ অভিনেতা সত্যপ্রিয় সরকার ও কাবেরী বসুর বক্তব্যে সেদিন উপস্থিত সকলে ঋদ্ধ হয়েছেন । এই শুভদিনে প্রত্যেক দর্শকের জন্য মিষ্টিমুখের ব‍্যবস্থা করা।

দ্বিতীয় অর্ধে উৎসব দাসের লেখা ও নির্দেশনায় মঞ্চস্থ হলো নাটক ‘ দূষণ ” । সামাজিক দূষণ নিয়ে এই নাটক । প্রতি মুহূর্তে আমরা বিপদকে সঙ্গী করে চলেছি । সেটা কতটা ভয়ানক হতে পারে তা এই নাটক না দেখলে উপলব্ধিই করতে পারবেন না । সবাই সুযোগ পেলে অবশ্যই দেখবেন। এ নাটক আপনাকে ভাবাবে এই টুকু বলতে পারি।
যে দলের কর্নধার উৎসব দাস অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর, নাটকের প্রতি তাঁর ভালোবাসায় মিউনাস দল চলছে চলবে।আরো বহুকাল নিজের অস্তিত্ব সম্মানের
সঙ্গে টিকিয়ে রাখবেই এটাই আমার বিশ্বাস।
মিউনাসের ২৪তম জন্মদিনের সন্ধ্যা তপন থিয়েটারে উপস্থিত সকলে দারুন উপভোগ করলেন ।

Related News

Also Read