Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বগুড়ান জলপাইয়ে রেড ক্র্যাব সংরক্ষণে উইন্টার ক্যাম্প

শনিবার কাঁথি ১ ব্লকের বগুড়ন জলপাইয়ের সমুদ্রতট পরিবেশ সচেতনতার এক শক্তিশালী ঢেউয়ের সাক্ষী থাকল। ই সি ও আর ফাউন্ডেশন (ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার) বি সি আর আই, প্রভাত কুমার কলেজ (কাঁথি) এবং কাঁথি পৌরসভার বায়ো ডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি এর যৌথ উদ্যোগে সফলভাবে আয়োজিত হলো “রেড ক্র্যাব সংরক্ষণ ও বিচ ক্লিনিং” বিষয়ক একদিনব্যাপী উইন্টার ক্যাম্প। জাতিসংঘ ঘোষিত ইউ এন ওসান রেকর্ড ইনডোর সেট অ্যাক্টিভিটি হিসেবে এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি উৎসাহী অংশগ্রহণকারী—ছাত্রছাত্রী, পরিবেশবিদ ও স্থানীয় মানুষ—একত্রিত হন, একটাই লক্ষ্য নিয়ে: উপকূলীয় বাস্তুতন্ত্রের সুরক্ষা। লাল কাঁকড়া বাঁচাও সচেতনতা।

আজ শনিবার বগুড়ান জালপাই লাল কাঁকড়া জীববৈচিত্র্য হেরিটেজ সাইডে , এক দিবসিয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হল,অনুষ্ঠানে আয়োজক জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির কাঁথি মিউনিসিপালিটি, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জীববৈচিত্র্য কমিটির চেয়ারম্যন ডঃ সুমিত গিরি,জেলা শিশুসুরক্ষা অধিকারিক সারদা গিরি,কাঁথি প্রভাত কুমার কলেজের শিক্ষক বাহুল শাসমল ও অনান্য জুলজি,এনথ্রোপলজির, বোটানির শিক্ষক, কমল দাস,জেলা সংযোজক,পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ আধিকারিক বৃন্দ ,আজকের আলোচনার উদ্ভাধক ডঃ সুমিত গিরি লাল কাঁকড়া জীববৈচিত্র্য এক অনন্য উপাদান একে বাঁচাতে হবে,ক্রমাগত জলবায়ু পরিবর্তন এর ফলে এদের সংখা কমেছে দিনে দিনে এই ভাবে চলতে থাকলে একদিন এরা সবাই হারিয়ে যাবে,লাল কাঁকড়া সাধারণত হাই টাইড ও মিড টাইড জোনে থাকে,এরা ৩০ সেন্টিমিটার মত গর্ত করে থাকে,এবং বর্ষা কালে এরা বেশি গর্ত করতে পারে,এরা মাইক্রোবস খায়,এরা বাস্তুতন্ত্রে বিয়োজক এর ভুমিকা নেয়,এরা মাটির গর্ত খুড়ে মাটিতে অক্সিজেন পরিমাম বৃদ্ধি তে সাহায্য করে,এর পর শ্রী দাস কিভাবে গাড়ি চাকা ও মানুষের দ্বারা এদের ক্ষতি হছে, এছাড়া জেলেদের মাছ শোকাতে গিয়ে তাদের পাতা জালে ও এদের সংখা কমেছে তাই বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে,এছাড়া এই লাল কাঁকড়া এরা সাধারণত ভেজা যায়গা থাকার জন্য পছন্দ করে, তাই যদি উষ্ণায়ন ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে এরা সমুদ্র পৃষ্ঠে ঘোরা ফরা কম করবে,এদের প্রজনন হার ও কমবে, এরা বিয়োজক তাই দুষিত পদার্থ কে বিয়োজিত করে মাটির সাথে মিশাতে সাহায্য করে ও মাটি খুড়ে গর্তের উপরে পাঠাতে সাহায্য করে তাই এটি ভালো মাটি কে উপরে ও দুষিত পদার্থ কে মটির নিচে চাপা দিতে সাহায্য করে।এর পর এই বিষয় গুলি নিয়ে ছাত্র ছাত্রী দের নিয়ে কুইজ হয় ও সবশেষে সীবিচ ক্লিনিং প্রোগ্রাম দিয়ে প্লাস্টিক পরিষ্কার করে প্রোগ্রাম শেষ হয়,প্রোগ্রাম প্রায় ৫০ জনের মত অংশগ্রহণ কারিরা অংশ নিয়ে ছিলেন।

Related News

Also Read