Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলার আহ্বানে ২১শে জুলাই ধর্মতলা চলো কে সাফল্য মন্ডিত করে তুলতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শনিবার। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডি পি এস সি র চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব সত্যজিৎ কর,স্বপন কুমার জানা,গোপাল দাস, সুব্রত বেরা,অনুপম সাউ, পুষ্পেন্দু বর্মন,দুলাল রায়, আদিত্য গুড়িয়া,রহমত আলী শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গণ। সভায় ২১ শে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় এবং ২০২৬ সালে বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করার অনুরোধ জানানো হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বাকরা।

Related News

Also Read