Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কমিটির বৈঠক ।

ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রবিবার কাঁথি উৎসব মহলে অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি তথা দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী,চন্দ্রশেখর মন্ডল,তাপস দোলাই, জেলার প্রাক্তন সভাপতি ও রাজ্য কমিটির সদস্য সুদাম পন্ডিত,ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, অমলেন্দু পাহাড়ি, সোমনাথ রায় সহ অন্যান্য সাংগঠনিক নেতৃত্বরা।

সভায় দলের সাংগঠনিক বিষয় সহ মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ও বুথ সশক্তিকরন এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচী এবং দলীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়।

Related News

Also Read