Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কোলাঘাটের প্রকৃত ভোটারদের কমিশনে “মৃত” দাবি বিজেপি নেতার

একাধিক জীবিত মানুষকে ‘মৃত’ এবং প্রাক্তন রাজ্য পুলিশের এক  কর্মীকে  ‘বিদেশি’  সাজিয়ে  নির্বাচন কমিশনের কাছে ফর্ম-৭ জমা দিলেন কোলাঘাটের এক বিজেপি নেতা।ঘটনাটা সামনে আসতেই ছড়িয়েছে উত্তেজনা।উল্লেখ্য এর আগে গত সপ্তাহেও শতাধিক  জীবিত  ভোটারকে  ‘মৃত’  দেখিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে গত  মঙ্গলবারই তমলুকের এক বিজেপি নেতা গ্রেফতার  হয়েছেন।তারপরেও পূর্ব মেদিনীপুর জেলায় আবারো এমন ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করেছে তৃনমূল।

 

বিজেপি নেতা মনোজ পাত্র কোলাঘাটের কেশাই  গ্রামের বেশ কিছু জীবিত ভোটারকে ‘মৃত’ দাবি করে  এবং বাথানবেড়িয়া গ্রামের ৫ জন ভোটারকে বিদেশি দাবি করে ফর্ম-৭ জমা দিয়েছেন বলে অভিযোগ ।

আরো অভিযোগ বিজেপি নেতা মনোজ পাত্রের বাড়ি কেশাই গ্রাম থেকে   প্রায় ১০ কিলোমিটার দূরে।নিজে বহিরাগত হয়েও তিনি কীভাবে ওই ভোটারদের ব্যক্তিত তথ্য পেলেন এবং কেন এমন অভিযোগ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

 

অভিযুক্ত বিজেপি নেতা মনোজ পাত্র অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমি এই বিষয়ে কিছুই জানি না আমার নাম এবং ভোটার নম্বর ব্যবহার করে অন্য কেউ এই কাজ করেছে ।

 

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা সেক সাহ আলম বলেন,সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার চক্রান্ত করছে আরএসএস ও বিজেপি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।

 

স্থানীয় বুথ লেভেল অফিসার  শুভাশীষ মাজি  জানিয়েছেন, তাঁর কাছে ৫ জনের  নামে  মনোজ পাত্রের দেওয়া অভিযোগ তদন্তে এসে দেখলামসকলেই এলাকার পুরনো ভোটার এবং প্রত্যেকেই জীবিত আছেন। আমি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে  রিপোর্ট  পাঠিয়ে  দিয়েছি।

Related News

Also Read