পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ২০ নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও হয়ে গেল ! আর এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহর জুড়ে। আর এর জেরে চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায়। স্বামীর নাম মাখন রায়। নন্দকুমার ব্লকের বর গোদারগোদা গ্রামের বাসিন্দা।

গত ২৬ জুন বিকালে বাসন্তী রায় বাড়িতে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান বাড়ির লোকজন। রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে তাঁর নিজের বৌমা কল্যাণী রায় ছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার কথা বলে জানিয়েছেন রোগীর বৌমা কল্যাণী রায়। গত রাত্রিতে কল্যাণী রায় রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙ্গে দেখে বেডে আর শ্বাশুড়ি অর্থাৎ বাসন্তী রায় শুয়ে নেই। রাত থেকে খোঁজাখুঁজি চলছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাসন্তীদেবির নাতি রাজু রায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি। রাতে কিভাবে একটি রুগিয়ে নিখোঁজ হয়ে যেতে পারে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান।






