Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

নন্দকুমারে ভবতারিণী কালী মন্দিরে চুরি, সোনা-রুপো ও প্রণামীর টাকা লুট

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আলেয়ার ভবতারিনী কালী মন্দির কয়েক লক্ষ টাকার গয়না সহ প্রণামীর টাকা-পয়সা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।উল্লেখ্য নন্দকুমার বাজারের হাতি মোড়ে আছে আলেয়ার ভবতারিণী কালী মন্দির।

সোমবার সন্ধ্যায় নিত্য পূজোপাঠ হয়, সন্ধ্যা আরতি  হয় মন্দিরে। ব্রাহ্মণ পূজোপাঠ  করে রাত দশটায় ঘুমাতে চলে যায়। তারপর মঙ্গলবার সকাল ছটার সময় এসে দেখে মন্দিরে তালা ভাঙ্গা। দুষ্কৃতিরা চারটি তালা ভেঙে  মন্দিরে প্রবেশ করে । মন্দিরের প্রতিমার সোনা ও রুপো ঘনা এবং প্রনামি বাক্স সহ কয়েক হাজার টাকার চুরি করে নিয়ে যায়।মন্দিরে সিসি ক্যামেরা লাগানো রয়েছে । দুষ্কৃতীরা মুখে ঢাকা দিয়ে আসায় সহজে তাদের চেনা যাচ্ছে না। প্রশাসন সিসিটিভি সংগ্রহ করেছে।

Related News

Also Read