Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

পটাশপুরের বিডিওর গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পিংলা থানার ১২ মাইল এলাকায় বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কা।সোমবার বেলা এগারোটা নাগাদ ডেবরার দিক থেকে পটাশপুরে যাচ্ছিল একটি কালো রংয়ের স্করপিও। সেই স্করপিওটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। গাড়ির ভিতরে বসেছিলেন স্বয়ং বিডিও।

পটাশপুর থেকে পিংলার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন মোটরবাইক আরোহী রিন্টু মণ্ডল। তখনই বিডিওর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের।

গাড়ি থেকে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

Related News

Also Read