Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। শুভেন্দুর সভার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে ।।

কাঁথিতে প্রভাত কুমার কলেজের মাঠে সভা করেছিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই সভার পাল্টা শুভেন্দু অধিকারী সভা ডেকেছে।

আগামী একুশে ডিসেম্বর কাঁথির রেল লাইন সংলগ্ন মাঠে এই সভা হবে ।সেই সভার সমর্থনে চলছে প্রচার।দেওয়াল লেখন হয়েছে,সভার সমর্থনে বিভিন্ন এলাকায় গেট হয়েছে।আর দুই দিন পরে সভা।তার আগেই জুনপুট কাছে রাস্তার ওপরে রাতের অন্ধকারে হোডিংয়ের ফ্লেক্স ছেড়ার অভিযোগ তুলল বিজেপি।


বিজেপির কাঁথি নগর সভাপতি সুশীল দাস অভিযোগ করেছেন শুভেন্দু বাবুর সভা আটকাতে নানা ভাবে বাধা দিচ্ছে তৃনমূল।সুশীল বাবু বলেন শুভেন্দু অধিকারীর সভাতে ভয় পেয়েছে তৃণমূল। তাই এই হিংসার রাজনীতি করছে তৃণমূল।বলেন ফ্লেক্স ব্যানার ছিঁড়ে তৃণমূল কোন প্রকারের সুবিধা করতে পারবে না।

তৃনমূল অবশ্য অভিযোগ উড়িয়েছে।তৃনমূলের কাঁথি শহর যুব সভাপতি সুরজিৎ নায়ক বলেন মাঠে লোক হবেনা বিজেপির।মানুষ ওদের সাথে নেই ।নিজেদের লজ্জা ঢাকতে এই সকল মিথ্যা প্রচার চালাচ্ছে।

Related News

Also Read