Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। আবাস যোজনায় উপযুক্ত প্রাপকদের ডেপুটেশন ।।

প্রধানমন্ত্রীর আবাস প্লাস যোজনায় উপযুক্ত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করে সঠিক তালিকা প্রকাশ, যাদের নাম কোনওভাবেই তালিকায় থাকার কথা নয় ; রাজনীতির রং না দেখে তালিকা থেকে তাদের নাম বাদ, অন্যায়ভাবে ওই তালিকায় অনুপযুক্তদের নাম ঢোকানোর কাজে যারা যুক্ত; তাদের উপযুক্ত শাস্তি,বঞ্চিতদের আবেদন করার সময়সীমা বাড়ানো সহ দরখাস্তের রিসিভ দেওয়ার বন্দোবস্ত করার দাবিতে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক কমিটির পক্ষ থেকে ব্লকের বিডিও’র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।


প্রতিনিধিদলে ছিলেন দলের ব্লক কমিটির পক্ষে নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা,বিশ্বরূপ অধিকারী, শংকর মালাকার প্রমূখ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ যারা মাটির ঘরে,ছিটেবেড়ার ঘরে কিংবা ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন, তাদের অনেকেরই ওই তালিকায় নাম নেই।

অন্যদিকে অনেকের যাদের ছাদযুক্ত পাকা বাড়ি রয়েছে,যথেষ্ট আর্থিক সংগতিও রয়েছে, তাদের নাম উপভোক্তা তালিকায় রয়েছে। বিডিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Related News

Also Read